খবর লাইভ : ভারত ও বাংলাদেশের দুই বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও শোধরায়নি পরিস্থিতি। এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে। রেহাই পাচ্ছেন না সাধুরাও। এবার ঢাকায় ইসকনের সদস্যর উপর হামলার অভিযোগ উঠল। ঢাকার উত্তরায় ইসকনের এক সদস্যর উপর প্রাণঘাতী হামলা হয় বলে অভিযোগ। কিছুদিন আগেই বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ইসকনের রাধারমণ দাস। দেশদ্রোহিতার অভিযোগে জেলবন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসও। আর তারপর থেকেই ইসকনের মন্দিরগুলিতে হামলার অভিযোগ উঠেছে বারবার। আর এবার সামনে এল আরও ভয়ঙ্কর ছবি। এদিন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিওতে দেখলাম আমাদের ইসকনের সদস্যকে মারধর করা হয়েছে। মানবাধিকার দিবসে এমন খবর পেলে যে কীরকম লাগে !.
তিনি আরও বলেন, ‘আজকে তো অন্তত আপনারা জাগুন। উঠে দেখুন, আজকে বাংলাদেশে কী হচ্ছে !’
এদিকে ইসকন সহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর অভিযোগ উঠছে বাংলাদেশে। প্রতিবাদ করলে তাঁকেই আক্রমণ করা হচ্ছে। ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার একটি হুঁশিয়ারির ভিডিও সোশাল মিডিয়ায় সম্প্রতি দেখা গিয়েছে। এখানে তিনি বলছেন, ইসকন সমাজের ক্যানসার। তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। একের পর এক মৌলবাদীদের হুঁশিয়ারিতে চিন্তা বাড়ছে ইসকনেরও।
তিনি বলেন, একসঙ্গে এত মানুষের যদি মগজ ধোলাই হয়, ভবিষ্যতে বাংলাদেশের পুলিশ, সেনা যদি ভাবে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেব, এত লক্ষ লক্ষ মানুষকে কেউ সামলাতে পারবে না। ওরা যেটা বলছে, গণহত্যা যদি শুরু করে দেয়, এটা কারও নিয়ন্ত্রণে থাকবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…