খবর লাইভ : ডাক্তার দেখাতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যে ধর্ষণের শিকার হতে হবে কস্মিনকালেও ভাবেননি। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে।এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। মঙ্গলবার অভিযুক্তকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তকে পাঁচ দিন হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ডাক্তারের চেম্বার হাসনাবাদের বরুণহাটে। সেখানেই চিকিৎসা করাতে গিয়েছিলেন নির্যাতিতা। অভিযোগ, তাঁকে ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে প্রথমে অজ্ঞান করে দেন। এরপরে তার উপর যৌন নির্যাতন চালান। শুধু তাই নয়, সেই সময়ে অভিযোগকারিণীর আপত্তিকর ছবিও তোলেন। এরপরে অভিযুক্ত ওই রোগিণীকে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়ার নাম করে ভয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী চাপ দিয়ে চার লক্ষ টাকা রোগিণীর কাছ থেকে হাতিয়েও নেন বলে অভিযোগ। জানা গিয়েছে, মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। সেই সুযোগেই দিনের পর দিন অভিযুক্ত ডাক্তার ওই রোগিণীর উপর যৌন নির্যাতন চালিয়ে যেতেন। স্ত্রীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরেই রোগিণীর স্বামী বাড়ি ফিরে আসেন। এরপরে হাসনাবাদ থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।পুলিশ ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করেছে। অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…