খবর লাইভ : শিয়ালদহের পর এবার ঘূর্ণিঝড় ডানার আশঙ্কায় হাওড়া ডিভিশনেও বাতিল করা হল প্রায় ৬৮টি লোকাল ট্রেন৷ এর মধ্যে রয়েছে ব্যান্ডেল, শ্যাওড়াফুলি, কাটোয়া, সিঙ্গুর, শ্রীরামপুর, কাটোয়া, মেমারি লোকালের মতো ট্রেন৷
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ অক্টোবর ভোর ৪টে থেকে সকাল ১০টা পর্যন্ত হাওড়া থেকে ছেড়ে যাওয়া এবং হাওড়ামুখী প্রায় ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে৷ এর মধ্যে হাওড়া থেকেই বাতিল করা হয়েছে ২৫টি লোকাল ট্রেন৷
উল্টোদিকে হাওড়ামুখী এক ডজন ব্যান্ডেল লোকাল, পাঁচটি বর্ধমান-ব্যান্ডেল এবং বর্ধমান-হাওড়া লোকাল, ছটি শ্যাওড়াফুলি লোকাল, পাঁচটি তারকেশ্বর লোকাল সহ বিভিন্ন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী এবং আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনে আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হতে পারে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…