খবর লাইভ : আরজি কর কাণ্ডের জেরে এবার নবান্নের উপর বাড়তি চাপ তৈরি করলেন সিনিয়র চিকিৎসকরা। আগেই আরজি করের ঘটনা নিয়ে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পাশাপাশি অনশনও করছেন। জুনিয়রদের সমর্থনে প্রতীকী অনশন চালাচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও।এবার আরজি করের ঘটনার প্রতিবাদে একযোগে ৫০ জনের উপর সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিলেন। আরজি কর হাসপাতালের ওই চিকিৎসকদের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও গণইস্তফার দিকে এগোচ্ছেন। ফলে আগামী দিন যে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে তা নিশ্চিন্তে বলা যেতেই পারে। সিনিয়র চিকিৎসকদের এই গণ ইস্তফার জেরে প্রবল চাপের মুখে পড়েছে নবান্ন। ইতিমধ্যেই প্রশাসনের কর্তারা বৈঠক করে সমস্যার সমাধান সূত্র বের করার চেষ্টা চালাচ্ছেন।
আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় অভিযুক্তদের আড়াল করা এবং তথ্য নষ্ট করতে পুলিশ প্রশাসন ও হাসপাতালের একাংশের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসকদের একটা বড় অংশের। তথ্য নষ্ট করার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এছাড়াও আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু তারপর থেকে আর সেভাবে কেউ গ্রেফতার না হওয়ায় বা যাঁরা তথ্য নষ্ট করলেন তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও ব্যবস্থা গ্রহণ না করাই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি আমরণ অনশনও চালাচ্ছেন তাঁরা। এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। মঙ্গলবার সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশের গণ ইস্তফার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়তে চলেছে তা বলাই যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…