হুগলির শিয়াখালায় একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ জনগণ চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীর দফতরে

খবর লাইভ : বেআইনি নির্মাণের আঁতুরঘর ঘর হয়ে উঠছে হুগলির শিয়াখালা। দিনের পর দিন শিয়াখালার পাতুল, সন্ধিপুর, চক তাজপুর এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠছে বলে অভিযোগ। কখনো জলাজমিতে বেআইনি নির্মাণ গড়ে তোলার অভিযোগ উঠেছে তো কখন আবার সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলার অভিযোগ উঠেছে। যা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগও জমা পড়েছে। এবার মুখ্যমন্ত্রীর দফতরে চক তাজপুরের দুটি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জমা পড়েছে। জলাজমির চরিত্র বদল না করেই বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা ও প্রশাসনের কয়েকজন অফিসারের মদতে এই বেআইনি নির্মাণগুলি হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। অবিলম্বে ওই প্রমোটিংগুলির বিরুদ্ধে তদন্ত করার আর্জি জানিয়েছেন স্থানীয় লোকজন।

শিয়াখালা এলাকার ব্যবসায়ী বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা ও প্রশাসনের কয়েকজন মিলে শিয়াখালা এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ অনুমোদন করছেন। ওপর থেকে সঠিকভাবে তদন্ত করলেই ধরা পড়তে বাধ্য।’
যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই দুই প্রমোটার খোকন মোল্লা ও ছোটু বলেন, ‘আমরা সবকিছু মেনেই কাজ করছি, এতে কোনও অসুবিধা নেই।’
নবান্নের এক কর্তা বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছি। হুগলির মশাট ও ভগবতীপুর এলাকায় কয়েকটি বেআইনি নির্মাণ হচ্ছিল সেগুলোকে বন্ধ করে দিতে পেরেছি। এক্ষেত্রেও যদি কোনও দোষ ধরা পড়ে আমরা ব্যবস্থা নেব।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago