খবর লাইভ : নিজের বাড়ি ডুবে গেছে বন্যায়। বাড়ির ছাদের সমান জল। গোটা এলাকার মানুষ বন্যায় সমস্ত কিছু হারিয়ে যখন দিশাহারা তখন যেন ভগবানের দূত হিসাবে সাধারণ মানুষকে সাহায্য করে চলেছেন খানাকুলের বিশিষ্ট সমাজসেবী সেখ সাকিম। এবারের বন্যায় হুগলির খানাকুল, গোঘাট, পুরশুড়া ও আরামবাগ বন্যায় বিধ্বস্ত। রাস্তার উপর প্রায় ৬ ফুট জল। এই অবস্থায় সাধারণ মানুষ চাষের জমি থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ সামগ্রী হারিয়েছেন। দুটো অন্নের জন্য মানুষ চিন্তার মধ্যে রয়েছেন। সেই সময় অবশ্য খানাকুলের সাকিম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বন্যা বিধ্বস্ত তিনি ও তাঁর পরিবারের সদস্যরাও। তবুও নিজেদের কথা না ভেবে এলাকার সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করে তাঁদের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়া যায় তার চেষ্টা করে গেছেন সাকিম। খানাকুলের লোকজনকে যেমন শুকনো খাবার হাতে তুলে দিয়েছেন তেমনই প্রত্যেকদিন গরম খাবার বন্যা বিধ্বস্ত মানুষকে তুলে দিয়েছেন সাকিম ও তাঁর সঙ্গীরা।
তবে এই প্রথম নয় এর আগেও করোনাকালে সাকিমকে উদ্ধারকর্তা হিসেবে দেখা গিয়েছে। সেই সময়ও তিনি সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। পাশাপাশি বস্ত্র দান করতেও দেখা গেছে তাঁকে। তবে মানুষের সেবা করলেও প্রচারে আসতে নারাজ খানাকুলের এই সমাজসেবী। খবর লাইভের পক্ষ থেকে সাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মহান কোনও কাজ করিনি। মানুষ হয়ে শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।’
সাকিমের এই সেবামূলক কাজে সন্তুষ্ট এলাকার লোকজন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…