খবর লাইভ : এবার কর্মবিরতি প্রত্যাহারের পালা। সূত্রের খবর, শুক্রবার বেলা তিনটের সময় স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত আন্দোলনকারীদের মিছিল রয়েছে। এরপরই সেখানে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হবে।
ধাপে ধাপে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে জরুরি পরিষেবায় অংশগ্রহণ করবেন জুনিয়র ডাক্তাররা।
যে দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের, তার অনেক দাবিই পূরণ হয়েছে। অনেক দাবি আবার এখনও পূরণ হয়নি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, স্বাস্থ্য কর্তাদের অপসারণকে জয় হিসাবেই দেখছেন, জানিয়েছেন আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের গ্রেফতারিও তাঁরা আন্দোলনের ফল বলেই মনে করছেন। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
হাসপাতালে চিকিৎসক, চিকিৎসাকর্মীদের নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার— পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার সেই দাবি নিয়েই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে যদিও ডাক্তারেরা জানিয়েছিলেন, তাঁরা হতাশ। বৈঠকের কার্যবিবরণীতে মুখ্যসচিব স্বাক্ষর করেননি বলে অভিযোগ করেছিলেন তাঁরা। তার পর বৃহস্পতিবার দেখা যায়, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…