খবর লাইভ:পোর্ট ব্লেয়ারের নতুন নাম হচ্ছে শ্রী বিজয়া পুরম৷ এ দিন এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে পরিচিত পোর্ট ব্লেয়ারের নাম বদলের কারণ ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি দাবি করেছেন, ঔপনিবেশিক প্রভাব কাটাতেই পোর্ট ব্লেয়ারের নাম বদল করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয়া পুরমের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনের লড়াই এবং বিজয় প্রতিফলিত হবে৷
এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ঔপনিবেশিক প্রভাব থেকে দেশকে মুক্ত করতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে পোর্ট ব্লেয়ারের নাম বদল করে শ্রী বিজয় পুরম রাখা হল৷ আগের যে নাম ছিল, তাতে ঔপনিবেশিক ছাপ ছিল৷ কিন্তু নতুন এই নামে স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম এবং তাতে আন্দামানের অবদান প্রতিফলিত হবে৷ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান রয়েছে৷’
শাহ আরও লিখেছেন, ‘আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একসময় চোল সাম্রাজ্যের নৌবাহিনীর ঘাঁটি ছিল৷ আর এখন ওই অঞ্চল আমাদের কৌশলগত এবং উন্নয়নমূলক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ৷ এটাই সেই জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং সেলুলার জেলে বীর সাভারকর সহ স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করেছিলেন৷’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…