খবর লাইভ : গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতির মামলায় গত ১৬ দিন ধরে লাগাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারও সিজিও কমপ্লেক্সে সকালে পৌঁছন সন্দীপ। সেখানে টানা সাড়ে ৯ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আচমকাই সেখান থেকে তাঁকে বের করে নিজাম প্যালেসে নিয়ে ঢোকেন সিবিআই আধিকারিকরা। তার পরেই তাঁর গ্রেফতারির খবর জানানো হয়।
সন্দীপ ছাড়াও এদিন গ্রেফতার হয়েছেন আরও ৩ জন। সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী ও একজন নিরাপত্তারক্ষী গ্রেফতার। দুজন ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা এবং নিরাপত্তারক্ষী আফসার আলিকে গ্রেফতার করেছে সিবিআই। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতিতে সন্দীপের সঙ্গে সঙ্গে বেশ কয়েক জনের নাম উঠে এসেছিল। তাঁদের মধ্যে এক জন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ। বিপ্লবের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতাল হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। সোমবার তাঁকেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে ঘোলা জলে মাছ ধরতে এদিন জুনিয়র ডাক্তারদের অবস্থানে এসে গো ব্যাক স্লোগান শুনতে হল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন বিজেপি সাংসদের আসা মাত্রই মুহূর্তে বদলে যায় জুনিয়র চিকিৎসকদের স্লোগান। সাফ, তীব্র ভাষায় বুঝিয়ে দেওয়া হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁরা চাইছেন ন, চাইছেন না রাজনীতির রং। কয়েক মিনিটের মাথায় গলি পথে বেরিয়ে যেতে হল বিজেপি নেতাকে।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসার পরও অনড় জুনিয়র ডাক্তাররা। পুলিশের সঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের তিন দফা আলোচনা হলেও বেরাল না কোনও সমাধানসূত্র। রাস্তা দখল থেকে রাত দখলের এমনকি দাবি না মানা পর্যন্ত অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…