অরুণাচলে পাহাড়ের খাদে সেনাবাহিনীর ট্রাক পড়ে মৃত্যু তিন জওয়ানের

খবর লাইভ : অরুণাচল প্রদেশে পাহাড়ের খাদে সেনাবাহিনীর ট্রাক পড়ে মৃত্যু তিন জওয়ানের। দুর্ঘটনায় জখম অনেক সেনা জওয়ান।মঙ্গলবার সকাল ৬টা নাগাদ তাপি গ্রামের কাছে ট্রান্স অরুণাচল হাইওয়ের পাশের খাদে সেনাবাহিনীর ট্রাকটি পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিলদার নাখত সিং, নায়েক মুকেশ কুমার ও গ্রেনেডিয়ার আশিস কুমারের।

আরও পড়ুনঃ হুগলির ইলিপুরে নিকাশি ব্যবস্থা বন্ধ করে বেআইনি নির্মাণের অভিযোগ

সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে কর্তব্যরত অবস্থায় মৃত্যুর কারণে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। সমবেদনা জানানো হয়েছে মৃতদের পরিবার ও পরিজনদের। মৃত জওয়ানদের আত্মার শান্তি কামনা করে দুঃপ্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি জওয়ানদের পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন।পুলিশ ও সেনাবাহিনী সূত্রের খবর, কী ভাবে দুর্ঘটনা ঘটল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। বৃষ্টির কারণে কোনও ভাবে সেনাবাহিনীর ট্রাক রাস্তায় পিছলে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
গতবছরই বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় সেনার একটি গাড়ি। লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেটি। দুর্ঘটনায় ন’জন সেনা জওয়ানের মৃত্যু হয়। লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনাটি ঘটে। সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারির দিকে যাচ্ছিল। কিয়ারিতে ঢোকার সাত কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়িটি গড়িয়ে পড়ে। ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন।
হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে নাগাড়ে চলা বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর ভারতে প্রায়শই এই ধরণের দুর্ঘটনা ঘটে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ অঞ্চলেও একাধিকবার খাদে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটেছে। ধসের জেরেও ব্যাহত হয় গাড়ি চলাচল। লে অঞ্চলে ধস এবং বৃষ্টিপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়।উল্লেখ্য, বুধবার অরুণাচল প্রদেশেও সেনাবিহনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়েছে বলে অনুমান করা হয়। আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago