প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের আপ্তসহায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রশাসন

খবর লাইভ : খবর লাইভের খবরের জের, তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের আপ্তসহায়কের বেআইনি কাজ বন্ধ করে দিল প্রশাসন। অপরূপার প্রাক্তন আপ্ত সহায়ক চিন্ময় সামন্তর বিরুদ্ধে বেআইনিভাবে জলাশয়ের উপর পেট্রোল পাম্প গড়ে তোলার অভিযোগে সোচ্চার হয়েছিলেন হুগলির খানাকুল এলাকার লোকজন। যা নিয়ে সংবাদ প্রকাশিত হয় খবর লাইভে। আর সেই খবর জনসমক্ষে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। খানাকুল এলাকায় জলাজমির উপর বেআইনিভাবে পেট্রোল পাম্প নির্মাণের কাজ বন্ধ করতে প্রশাসন বাধ্য হয়।

তবে চিন্ময়ের বিরুদ্ধে শুধু বেআইনিভাবে পেট্রোল পাম্পই নয়, তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি বেআইনি কাজের অভিযোগ তুলে সরব হয়েছিলেন খানাকুল এলাকার লোকজন। অপরূপা আরামবাগের সাংসদ থাকাকালীন চিন্ময় তাঁর নাম ভাঙিয়ে একের পর এক বেআইনি কাজ করে গেছেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন খানাকুল এলাকার লোকজন। তাঁর বিরুদ্ধে বেআইনি কাজকে সমর্থন করে মোটা টাকা নেওয়ারও অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন খানাকুলের বাসিন্দারা। যা নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ পাঠিয়েছিলেন তাঁরা।
স্থানীয় লোকজন চিন্ময়ের বিপুল সম্পত্তির বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করেছিলেন। বর্তমানে কয়েক কোটি টাকার মালিক চিন্ময় এক সময় প্রাইভেট টিউশন করতেন বলে জানিয়েছেন খানাকুলের লোকজন। হঠাৎই বিপুল সম্পত্তির মালিক হয়ে যাওয়া চিন্ময়ের টাকার উৎস যে বেআইনি কাজকে সমর্থন করা তা এক বাক্যে মেনে নিয়েছেন স্থানীয় মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি খানাকুল এলাকার সমাজ সেবক তথা তৃণমূল নেতা শেখ সাকিম প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিন্ময়ের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। সাকিম বলেন, ‘খানাকুল বিধানসভা এলাকায় তৃণমূলের হারের পিছনে দায়ী চিন্ময়। তাঁর দুর্নীতির কারণে এলাকার লোকজন তৃণমূলের উপর ক্ষুব্ধ। আমি প্রশাসনের কাছে তাই আর্জি জানাচ্ছি, চিন্ময়ের বিরুদ্ধে তদন্ত করে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।’
চিন্ময় বা অপরূপার অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago