খবর লাইভ : ভারতের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মরনে মরকেলকে। মরকেলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। মরকেলের চুক্তি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। তাঁর প্রথম দায়িত্ব হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে।
আরও পড়ুনঃ তৃণমূল সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার চার্জ গঠন ইডির
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। জানা গিয়েছে, গত মাসে শ্রীলঙ্কা সফরে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও মরকেল ব্যক্তিগত কারণে সেটি পারেননি।গৌতম গম্ভীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বোলিং কোচ হিসেবে মরকেলের নাম শোনা যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৪৭টি আন্তর্জাতিক ম্যাচে ৫৪৪টি উইকেট নেওয়া মরকেল এর আগে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে গম্ভীরের সঙ্গে কাজ করেছিলেন। গম্ভীরই মরকেলের নাম বিসিসিআইয়ের কাছে প্রস্তাব করেছিলেন বলেও জানা গিয়েছে।
একসময় লক্ষ্ণৌর মেন্টর হিসেবে ছিলেন গম্ভীর। পরে সেই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যান। রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর গম্ভীর দায়িত্ব নেন ভারত জাতীয় দলের। গম্ভীর লক্ষ্ণৌ ছেড়ে গেলেও মরকেল অবশ্য এই ফ্র্যাঞ্চাইজিতে থেকে যান। সর্বশেষ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করেছেন তিনি।
২০২১ সাল পর্যন্ত স্বীকৃত ক্রিকেট খেলা ৩৯ বছর বয়সী মরকেল সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। তবে চুক্তি শেষ হওয়ার কয়েক মাস আগেই সে চাকরি ছেড়ে দেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…