ন্যাশনাল মেডিক্যাল পড়ুয়াদের বিক্ষোভে ‘গো-ব্যাক’ শুনে ফিরলেন জাভেদ-স্বর্ণকমল

খবর লাইভ : সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসাবে মানবেন না পড়ুয়ারা। মঙ্গলবার সকাল থেকেই পড়ুয়া বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। এদিন ন্যাশনাল মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা। কিন্তু পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন তাঁরা। গো-ব্যাক স্লোগানের জেরে ফিরতে হল তাঁদের।

এদিন দুজন হাসপাতালে ঢুকতেই বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। তাঁদের দাবি, ন্যাশনাল মেডিক্যালকে আর জি কর হাসপাতাল বানাতে চাই না। আর জি করের আবর্জনা ন্যাশনাল মেডিক্যালে চাই না। পড়ুয়াদের ক্ষোভ-বিক্ষোভের কথা মন দিয়ে শোনেন স্বর্ণকমল এবং জাভেদ। স্বর্ণকমলের সামনে নিজেদের ভয় এবং ক্ষোভের কথা উগরে দেন ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়ারা। আর জি করের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে ‘চাপিয়ে দেওয়া হল’, তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা।তাঁরা পড়ুয়াদের জানান, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। পড়ুয়াদের বিক্ষোভ এবং আপত্তির কথা তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন স্বর্ণকমল।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আর জি কর হাসপাতালেও তরুণী খুনের বিচার চেয়ে লাগাতার চলছে বিক্ষোভ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতাল চত্বরে। সেই সঙ্গে কয়েকদিন ধরেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছিল একাধিক চিকিৎসক সংগঠন।আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন। প্রবল চাপের মুখে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।”

এদিকে, সোমবার বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সন্দীপ ঘোষকে। আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সুহৃতা পালকে। এর পাশাপাশি সোমবারই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। আর জি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি হিসেবে বুলবুল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছে সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago