খবর লাইভ : হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা পড়ল মুখ্যমন্ত্রীর দফতরে। স্থানীয় কিছু মানুষ ও কয়েকজন জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর দফতরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও ঠিকাদাররাজের বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছিলেন। বিশিষ্ট সাংবাদিক পীযূষ চক্রবর্তীও রাধানগর গ্রাম পঞ্চায়েতের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আলাদা করে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অত্যন্ত সন্তর্পণে তদন্ত শুরু করে নবান্ন। স্থানীয় প্রশাসনকে না জানিয়েই তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্তকারীরা। যার ভিত্তিতে রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিত, জাহাঙ্গীর মণ্ডল নামের ঠিকাদার সহ বেশ কয়েকজন বিপাকে পড়তে পারেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ভ্যাপসা গরমের অস্বস্তির মাঝেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়!
তদন্তে উঠে এসেছে, স্থানীয় লোকজন যা অভিযোগ করেছিলেন তার সঙ্গে বাস্তবের মিল রয়েছে। রাধানগর গ্রাম পঞ্চায়েতের অফিসের মধ্যে স্থানীয় মানুষ সেভাবে কোনও পরিষেবা পান না। পঞ্চায়েতের ভেতর জাহাঙ্গীর মণ্ডল নামে এক ঠিকাদার ও তাঁর ঘনিষ্ঠরা রাজ করেন। রাস্তা নির্মাণ থেকে শুরু করে শৌচাগার নির্মাণ, ড্রেন তৈরির কাজে অনিয়ম, সাধারণ মানুষের বিচারের নামে সালিশি বসিয়ে মোটা টাকা তোলাবাজি, লোকের জায়গা অবৈধভাবে দখল করা, ১০০ দিনের কাজে দুর্নীতি সহ সব কিছুরই প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও মোটা টাকার বিনিময়ে সাংবাদিক পীযূষ চক্রবর্তীর জায়গার উপর দিয়ে বেআইনিভাবে রাস্তা করারও প্রমাণ মিলেছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে।
এখনও ওই ব্যক্তিরা পঞ্চায়েত অফিসের মধ্যে বদান্যতা করে যাচ্ছেন বলে দাবি করেছেন এলাকার লোকজন। সিংহভাগ গ্রাম সদস্যকে অন্ধকারে রেখে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছেন।
জাহাঙ্গীর, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে সাংবাদিক পীযূষের পরিবারকে সামাজিক বয়কটের নিদান দেওয়ারও অভিযোগ উঠেছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…