সম্পত্তি লিখিয়ে দেওয়ার দাবিতে হাবড়ায় সিভিক ভলেন্টিয়ারের অত্যাচার, নাজেহাল বাবা-মা

খবর লাইভ : গত শুক্রবার আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে। এবার ফের হাবড়ার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। সিভিক ভলেন্টিয়ারের অত্যাচারে এবার অতিষ্ঠ বাব-মা। সম্পত্তির জন্য বাবা-মায়ের উপর অত্যাচার সিভিক ভলেন্টিয়ার ছেলের। ঘটনায় অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার সহ তাঁর স্ত্রী। পুলিশের দারস্থ অত্যাচারিত বাবা-মা।

সূত্রের খবর, প্রায় বছর খানেক ধরে সম্পত্তি তাঁর নামে লিখিয়ে দেওয়ার দাবিতে বাবা-মাকে মারধর করে ওই সিভিক ভলেন্টিয়ার। জানা গেছে তিনি হাবড়া থানার সিভিক ভলেন্টিয়ার। তবে শুধু বাবা-মা নয় দিদি দেরকেও মারধর করার অভিযোগ উঠেছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এই ঘটনায় অতিষ্ঠ হয়েই পুলিশের দারস্থ হলেন তাঁর বাবা-মা। এছাড়াও অভিযোগ রয়েছে,ওই সিভিক ভলেন্টিয়ার নিজেকে অত্যন্ত প্রভাবশালী বলেই মনে করেন। তিনি বলতেন, থানা তিনি কিনে রেখেছেন, থানা তাঁর কথায় চলে। যে কারণে এর আগেও একাধিকবার থানার দারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি এবং একাধিকবার লিখিত অভিযোগ করা সত্ত্বেও কোন সুরাহা হয়নি। খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। ফলে ওই ছেলে আরও অত্যাচার চালিয়ে গেছেন তাঁদের উপর।

এবার ফের নতুন করে অভিযোগ দায়ের করেন ওই অসহায় বাব-মা। এ বিষয়ে ওই বৃদ্ধ দম্পতি জানিয়েছেন,” ছেলে ও বউ দুজনেই তাঁদের উপর অত্যাচার করে। সবটাই ছেলের মদতেই হয়ে থাকে। বাবা কেও মারতে গিয়েছিল ছেলে। টাকা পয়সা চায় কিন্তু খেতে দেয়না। ও থানায় চাকরি করে। এদিন তাঁর দিদি বলেন,”বাবা মায়ের উপর প্রচণ্ড অত্যাচার করে আমার ছোট ভাই। ও থানায় কাজ করে সেই কারণে পুলিশের ভয় দেখায়। বলে থানা আমার হাতে তোরা কিছু করতে পারবি না।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago