আদানি গোষ্ঠীর সঙ্গে সেবির যোগসূত্র নিয়ে রিপোর্ট প্রকাশ হিন্ডেনবার্গের

খবর লাইভ : আদানি গোষ্ঠীর সঙ্গে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের যোগসূত্র নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আনল আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। বিষয়টিক নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে সুর চড়াল বিরোধী দলগুলি। কংগ্রেসের দাবি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্তে দ্রুত সব স্বার্থের সংঘাতকে নির্মূল করুক কেন্দ্র। সরব হয়েছে তৃণমূল সহ ‘ইন্ডিয়া’য় অন্য দলগুলিও। আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ শনিবার এক্স হ্যান্ডলে লিখেছে, আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন, তাতে অংশীদারি রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারি রয়েছে সেবি প্রধান মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের। হিন্ডেনবার্গের রিপোর্টকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, আদানির বড় কেলেঙ্কারি নিয়ে তদন্তে সেবির গড়িমসি নতুন কোনও ঘটনা নয়। তিনি আরও বলেন, ১২ অগস্ট পর্যন্ত সংসদ চলার কথা থাকলেও কেন ৯ অগস্ট বিকেলে অধিবেশন মুলতুবি করে দেওয়া হল, তা এখন বোঝা যাচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করেন, ২০১৫ সালে আদানি শিল্পগোষ্ঠীর সংস্থায় অর্থ বিনিয়োগ করেছিলেন বর্তমান সেবি প্রধান। কৃষ্ণনগরের সাংসদের আরও দাবি, ২০১৭ সালের মার্চ মাসে সেবিতে যোগ দেওয়ার আগে যৌথ ভাবে থাকা সম্পত্তি স্বামীর নামে করে দেন মাধবী।

মহুয়া আরও জানান, আদানি শিল্পগোষ্ঠীর তদন্তে সুপ্রিম কোর্ট কমিটি তৈরি করে দেয়। কমিটি চেয়ারম্যানের প্রস্তাব গ্রহণ করে এবং সুপ্রিম কোর্টে জানায়, সবিস্তার তথ্য না পাওয়ায় বিদেশে অর্থ বিনিয়োগের বিষয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত চালানো সম্ভব নয়। সেবি চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে ইডি-সিবিআই তদন্ত শুরু করবে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন মহুয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago