আকাশপথে দুর্ঘটনাগ্রস্থ উত্তর কেরলের জায়গাগুলি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

খবর লাইভ : এক রাতের প্রবল বৃষ্টি, ধস। ধুয়ে মুছে সাফ হয়ে যায় কেরলের ওয়েনাড়ের চারটি গ্রাম। ধস বিধ্বস্ত ওয়েনাড়ে মৃতের সংখ‍্যা ছাড়িয়েছে তিনশোর বেশি। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে কেরলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকাশপথে দুর্ঘটনাগ্রস্থ উত্তর কেরলের জায়গাগুলি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী, সকাল ১১:১৫ নাগাদ কান্নুর এয়ারপোর্ট থেকে ওয়েনাড়ের উদ্দ‍্যেশ‍্যে এয়ার ফোর্সের হেলিকপ্টারে চেপে রওনা দেন নরেন্দ্র মোদি। চুরামালা, মুন্ডাক্কাই এবং পুঞ্চিরিমাত্তমের মতো ধস বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।

মোদির সঙ্গেই ঘটনাস্থলগুলি ঘুরে দেখেছেন, কেরলের মুখ‍্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ‍্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপি।

সূত্রের খবর, জায়গাগুলি ঘুরে দেখার পাশাপাশি, একটি ত্রাণ শিবিরেও গিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্থদের সঙ্গে দেখাও করেছেন মোদি। তার পরিদর্শনের পরে, প্রধানমন্ত্রী মোদি এই ঘটনা এবং বর্তমানে ত্রাণের বিষয় খতিয়ে দেখে একটি মিটিং করবেন বলেই জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago