খবর লাইভ : প্যারিসে ষষ্ঠ পদক এল ভারতের ঝুলিতে। বৃহস্পতিবার জোড়া পদক জিতেছিল ভারত। হকিতে ব্রোঞ্জ এবং মাঝ রাতে রুপো নীরজ চোপড়ার ঝুলিতে। অবশেষে প্যারিসে কুস্তিতে প্রথম পদক পেল ভারত। অমন শেরাওয়াত ব্রোঞ্জ পদক ম্যাচ জিতলেন। এর সঙ্গেই ভারতের ষষ্ঠ পদক নিশ্চিত হয়ে গেল । লন্ডন অলিম্পিকে ছটি পদক এনেছিল ভারত। পদক সংখ্যায় লন্ডন অলিম্পিককে প্যারিসে ছুঁল ভারত। টোকিওতে ছিল ভারতের সেরা পারফরম্যান্স। অলিম্পিকের গত সংস্করণে ভারত মোট সাতটি পদক জিতেছিল।
আরও পড়ুনঃ আরজি কর হাসপাতালে মিলল মহিলা ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ!
পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পুয়ের্তো রিকোর দারিয়ান তোই ক্রুজকে ১৩-৫ পয়েন্টে হারালেন তিনি। এই নিয়ে অলিম্পিক্সে ছ’টি পদক হল ভারতের। একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ভারত ক্রমতালিকায় রয়েছে ৬৫ নম্বরে। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা এখনও অস্বস্তিতে রয়েছেন বিনেশের ঘটনা নিয়ে। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে উঠেছিলেন বিনেশ। যদিও ওজনের জন্য ফাইনালে বাতিল করা হয় বিনেশকে। নিশ্চিত রুপো হাতছাড়া হয়ে যায়। কুস্তিতে অমনের পদক সেই ক্ষতে সামান্য হলেও প্রলেপ দিল।
প্রথমে অমন ০-১ পয়েন্টে পিছিয়ে পড়লেও রক্ষণের দৌলতে তিনি সে যাত্রা বিপক্ষকে বেশি পয়েন্ট পেতে দেননি। তার পরেই বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ২ পয়েন্টে পান। এগিয়ে যান ২-১ পয়েন্টে। ফের একটি ভুলের কারণে ২-৩ পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরে আসেন অমন। প্রতিপক্ষকে ম্যাটের বাইরে বার করে প্রথম দু’পয়েন্ট এবং পরে এক পয়েন্ট পেয়ে ৬-৩ এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে ভুল করায় ব্যবধান কমে হয়ে ৫-৬। আবার বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ৮-৫ এগিয়ে যান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…