খবর লাইভ : না হল না এবারও। হল না নজির গড়া। প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে হার ভারতের। জার্মানির কাছে হরমনপ্রীত সিংরা হারল ৩-২ গোলে। এর হারের ফলে ফাইনালে ওঠা হল না ভারতীয় পুরুষ হকি দলের। তবে অলিম্পিকে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা।
১৯৮০ সালের মস্কো অলিম্পিকে শেষবার হকির ফাইনালে উঠেছিল ভারত। প্যারিস অলিম্পিকে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল আপামোর ভারতবাসী। কিন্তু হল না। শেষমেশ ম্যাচ হারে ভারত ৩-২ গোলে। ম্যাচে একাধিকবার পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। তবে দুটি গোল হয় পেনাল্টি থেকেই। সেমিফাইনালে আগ্রাসী ভাবে শুরু করে ভারতীয় দল। জার্মানির রক্ষণে ক্রমাগত চাপ তৈরির চেষ্টা করে তারা। ম্যাচের ৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের বাকি সময় সমানে সমানে লড়াই হলেও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন জার্মানি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান গঞ্জালো পিলেট। ২৭ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার রুয়ের। এরই মধ্যে সমতা ফেরায় ভারত। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে হরমনপ্রীতের ফ্লিকে স্টিক ছুঁয়ে সমতা ফেরান সুখজিৎ সিং। তবে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ৫৪ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মার্কো। এরপর ম্যাচের শেয মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারতীয় দল। জার্মানির গোলরক্ষক দারুণ ভাবে বাঁচিয়ে দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…