অশান্ত বাংলাদেশ, সীমান্ত পরিদর্শনে বিএসএফের ডিজি

খবর লাইভ : অশান্ত বাংলাদেশ, সীমান্ত পরিদর্শনে বিএসএফের ডিজি। ইন্দো-বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়াল বিএসএফ। বাংলাদেশ সীমান্তবর্তী ৪ হাজার ৯৬ কিমি এলাকায় হাই অ্যালার্ট। দেশত্যাগী হাসিনা, সেনার দখলে বাংলাদেশ, কড়া নজর ভারতের।উত্তাল বাংলাদেশ। পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশ ছেড়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌঁছেছেন ভারতের গাজিয়াবাদে। আপাতত সে দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। এমন অবস্থায় ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি। বর্ডার সিকুইরিটি ফোর্স বা বিএসএফের তরফে আগেই জারি করা হয়েছিল হাই অ্যালার্ট। এবার পরিস্থিতি পরিদর্শনে সীমান্তে পৌঁছলেন ডিজি।

কূটনৈতিক সূত্রে খবর, ভারত থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন হাসিনা। বাংলাদেশ সেনার মালবাহী বিমানে ভারতে এসে পৌঁছন হাসিনা। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ সরকার।

অন্যদিকে বাংলাদেশে সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার করেছে। মঙ্গলবারও রাত ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে সমস্ত উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশের সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরে আটকে রয়েছে ঢাকাগামী ৩টি বিমান। বাংলাদেশগামী সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। বাংলাদেশের সংসদ ভবনে ঢুকে আন্দোলনকারীরা রীতিমতো তাণ্ডব চালায়।

আন্দোলনকারীদের দখলে প্রধানমন্ত্রীর বাসভবন। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা, আগুন। বাংলাদেশের শাসন সেনার হাতে, ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। শান্তি ফেরানোর আবেদন করেন বাংলাদেশের সেনাপ্রধান। ‘জরুরি অবস্থা, কার্ফুর কোনও প্রয়োজন নেই। সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনও প্রয়োজন নেই। সমস্ত হত্যার বিচার হবে, আস্থা রাখুন’, বলেন বাংলাদেশের সেনাপ্রধান। অশান্ত বাংলাদেশে ভাঙা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি, বিক্ষোভকারীদের দখলে গেল ‘গণভবন’। ঢাকায় আওয়ামি লিগের সদর দফতরে আগুন লাগানো হয়। বঙ্গবন্ধুর স্মৃতিঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago