খবর লাইভ : আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। জানা গিয়েছে, তারা হেলিকপ্টারে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছেন।জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। বৈঠক চলছে সেনা সদর দপ্তরে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে ডাক পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও।বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন বলে জানা গিয়েছে।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একদিন বন্ধ থাকার পর আবার মোবাইল ইন্টারনেট চালু। আজ সোমবার ২টার পরে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে।এর আগে আজ সোমবার সকালে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশ আসেনি। সূত্রটি তখন বলছিল, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনও নির্দেশনা পাওয়া যায়নি। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…