প্যারিস অলিম্পিকে নয়া রেকর্ড, বিশ্বের দ্রুততম মানব নোয়া লাইলস

খবর লাইভ : ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট রেসে একটি অসাধারণ ফটো ফিনিশ দেখল গোটা বিশ্ব। ভগ্নাংশের হিসেবে মাত্র ০.০০৫ সেকেন্ডের জন্য প্রথম স্থান অর্জন করেন নোয়া লাইলস। এরপরেই সোনার পদক জিতলেন আমেরিকান অ্যাথলিট। আর সেই সঙ্গে ২০ বছর পরে ফের কোনও আমেরিকান হলেন বিশ্বের দ্রুততম মানব।

অলিম্পিক্সের ১০০ মিটার ইভেন্টের সবচেয়ে কঠিন দৌড়গুলির মধ্যে একটিতে জিতেছেন নোয়া লাইলস। কিশানে থমসনকে এক সেকেন্ডের পাঁচ হাজার ভাগের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। দুই দৌড়বিদই ৯.৭৯ ক্লক করেছেন এবং ফ্রেড কেরলে তৃতীয় স্থানে এসেছেন এবং তিনি ব্রোঞ্জ পদক জিততে সময় নিয়েছেন ৯.৮১ সেকেন্ড। এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্সেল জ্যাকবস ৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থানে ছিলেন।

আরও পড়ুনঃ ফের শুরু কার্ফু, বাংলাদেশে হিংসায় মৃত্যু মিছিল: পুলিশ থেকে আন্দোলনকারীদের
প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ নামার আগেই নোয়া লাইলস বলেছিলেন, ‘আপনাকে ভাবতে হবে যে আপনিই ঈশ্বর। যত বার দৌড়তে নামবেন তত বার নিজেকে সেরা ভাবতে হবে। আমি কাউকে নিজের আদর্শ মনে করি না। নিজের উপর বিশ্বাস আছে। আমি মানসিক ভাবে শক্তিশালী। সে ভাবেই নিজেকে তৈরি করেছি।’
এই পদক জিততে তিনি সময় নিলেন মাত্র ৯.৭৯ সেকেন্ড। অন্যদিকে, দ্বিতীয় স্থানে শেষ করলেন কিশানে থমসন। তিনিও সোনা জয়ের দাবিদার ছিলেন। তিনিও রেস শেষ করেন ৯.৭৯ সেকেন্ডে। কিন্তু ভগ্নাংশের হিসেবে ০.০০৫ সেকেন্ড কম সময় নেওয়ার জন্য সোনা জেতেন নোয়া লাইলস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago