খবর লাইভ : ভুল তথ্যে আগুন জ্বলল উত্তর ইংল্যান্ডে। একদিক থেকে যেমন দোকানপাট ভাঙচুর থেকে আগুন লাগানো, সরকারি এলাকার বেড়া ভাঙা, হোটেলে হামলা চালানোর মত ঘটনায় আতঙ্ক ছড়ালো। অন্যদিকে আহত হলেন পুলিশ কর্মীরা। অনেকটাই জাতিবিদ্বেষমূলক হামলার চেহারা নেওয়া এই অরাজকতা ঠেকাতে পুলিশকে খোলা হাতে খেলার নির্দেশ দিল কিয়ের স্টার্মার প্রশাসন।
দিন পাঁচেক আগে দুই শিশুর উপর ছুরির হামলাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে অশান্তির আগুন ছড়ায় উত্তর ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকায়। শনিবার সেই অশান্তি চরম আকার নেয়। হাল, লিভারপুর, বিস্ট্রল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল এলাকায় অশান্তি ছড়ালে পুলিশ তৎপরতার সঙ্গে তা দমন করার চেষ্টা করে। বেশ কিছু পুলিশকর্মীর নাক ফাটে, মাথা ফাটে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। ধর্মীয় মৌলবাদীদের নিয়ন্ত্রণে সব রকম শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
পুলিশ প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও অশান্তির আগুন ছড়ায় উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। তবে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। রবিবার পর্যন্ত প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে বেশ কিছু গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশনেরও অভিযোগ ওঠে। সেই সব গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয় ব্রিটিশ প্রশাসন।
রবিবার সকালে পরিস্থিতি অনেকটা শান্ত হলে এলাকা পরিষ্কারে হাত লাগায় বেলফাস্ট প্রশাসন। সেই সঙ্গে হাত লাগান স্বেচ্ছাসেবকরা। তবে প্রাণহানির ঘটনা না ঘটায় খানিকটা নিশ্চিন্ত প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যদিও অভিবাসী বহু মানুষ সর্বস্ব হারান এই হামলায়। অনেকেই দাবি করেন, জীবনের শেষ সঞ্চয় হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…