খবর লাইভ : চলতি অলিম্পিক্সে নজর কেড়েছেন মনু ভাকের। স্বাধীনতার পরে প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন তিনি। আর আজ শুটিংয়ে মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে (প্রেসিসন) খেলতে নামেন মনু ভাকের ও এষা সিং। প্রেসিসন রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করলেন মনু ভাকের, পয়েন্ট ২৯৪। দশম স্থানে শেষ করলেন এষা সিং, পয়েন্ট ২৯১।
অলিম্পিক্সে প্রথম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। মাত্র .১ স্কোরের জন্য রুপো হাতছাড়া হয় তাঁর। পরে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিলে দেশকে আরও একটি ব্রোঞ্জ এনে দেন তিনি। এখনও পর্যন্ত অলিম্পিক্সে ৩ টি পদক জিতেছে ভারত। তিনটির মধ্যে দুটিই এসেছে ২২ বছরের শুটারের হাত ধরে।
এর পর আজ ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নামেন মনু ভাকের। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে ৩ টি পদক, অর্থাৎ হ্যাট্রিকের আশা জিইয়ে রেখে আজ মনু শেষ করলেন তৃতীয় স্থানে। তিনি পেয়েছেন ২৯৪ পয়েন্ট। তিনি তৃতীয় হলেও প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা, যথাক্রমে হাঙ্গেরির ভেরোনিকা মেজর এবং ফ্রান্সের ক্যামিলি পেয়েছেন একি সংখ্যক পয়েন্ট অর্থাৎ ২৯৪।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…