ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬

খবর লাইভ : ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ২৭৬। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ এবং সেনাবাহিনী সহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনী এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা-সেতু। সেনাবাহিনীর তরফে অস্থায়ী সেতু তৈরি করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ১০০-রও বেশি মানুষ এখনও নিখোঁজ। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, ‘ওয়েনাড়ের মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস নেমেছে। এর ফলে কমপক্ষে ১৫৬ জন নিহত হয়েছেন। প্রায় ১৩০ জন আহত। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১০০ জন নিখোঁজ।’ মঙ্গলবার চার ঘণ্টার ব্যবধানে ওয়ানাডের বিভিন্ন অংশে তিনটি ভূমিধস নেমেছে। এদিকে, বুধবার জেলা প্রশাসন নিখোঁজদের সংখ্যা নির্ধারণে তথ্য সংগ্রহ শুরু করেছে।

আরও পড়ুনঃ প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়

ভূমিধসে মেপ্পাদি, মুন্ডাক্কাই, চুরালমালা, আট্টামালা, নুলপুঝা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রীর দপ্তর দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছেন। ভূমিধসে হারিয়ে যাওয়া চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রামের নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে সর্বদল বৈঠকে আলোচনা হবে বলে সরকারি সূত্রের খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago