রাইফেল হাতে স্বপ্ন পূরণ স্বপ্নিলের, তিন নম্বর পদক ভারতের ঝুলিতে

খবর লাইভ : ২০২৪ প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতে নিলো ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ।

স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন। এই ইভেন্টকে শুটিংয়ের ম্যারাথনও বলা হয়।

প্যারিস অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। শুটিংয়েই এখনও পর্যন্ত তিনটি পদকই জিতেছে ভারত। প্যারিস গেমসে পদক জিতেছেন স্বপ্নিল কুসলে, মনু ভাকর এবং সরবজোৎ সিং। অলিম্পিক ইতিহাসের কথা বলতে গেলে স্বপ্নিল হলেন সপ্তম ভারতীয় শ্যুটার যিনি পদক জিতেছেন।

এই বারে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন মনু ভাকের। রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে তিনি পদক তালিকায় ভারতের খাতা খুলেছিলেন।

এর পর মনু ভাকর এবং সরবজোত সিং জুটি মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার প্যারিস অলিম্পিকের পদক জয়ীদের তালিকায় যুক্ত হল স্বপ্নিল কুসালের নামও।

রাজ্যবর্ধন রাঠোর ২০০৪ সালে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন। এথেন্স অলিম্পিকে তিনি পদক জিতেছিলেন। এর পর বেজিং অলিম্পিক্সে সোনার টার্গেট করেন অভিনব বিন্দ্রা।

২০১২ সালে দুই ভারতীয় শুটার বেজিং অলিম্পিকে পদক এনেছিলেন ঘরে। বিজয় কুমার রুপোর পদক এবং গগন নারাং ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর পর অলিম্পিক পদক জিততে শুটারদের ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago