টানা বৃষ্টি ভয় ধরাচ্ছে হিমাচল-উত্তরাখণ্ড! কেদারনাথে বাড়ছে মৃতের সংখ্যা, হড়পা বানে ভাসল সিমলা

খবর লাইভ : সময় যত গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে হিমাচল প্রদেশে‌। বৃহস্পতিবার ভোর থেকে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি এবং কুলু জেলা। সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ কমপক্ষে ৬০ জন‌‌। এদিকে লাগাতার বৃষ্টি ও ধসের জেরে ইতিমধ্যে বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ভেঙে। তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ কুলু এবং মান্ডির। ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি করে সমস্ত স্কুল এবং কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে বৃহস্পতিবার ভোরের এই বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে কুলুতে একাধিক বাড়ি ভেঙে পার্বতী নদীর জলে ভেসে গিয়েছে। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কিন্নর, লাহুল ও স্পিতি ছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সিমলা, কুলু, সোলান, সিরমোর ও কিন্নর জেলায় হড়পা বান ও ধস নামার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ভারী বৃষ্টির জেরে বিপদসীমা ছুঁয়ে ফেলেছে কুলুর বিপাশা নদী। বৃহস্পতিবার সকাল থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছে। কুলুতে বিপাশা নদী কুলু-মানালি জাতীয় সড়কের উপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতে ৩ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ধস নামায় ৯টি বাড়ি চাপা পড়ে গিয়েছে। তার মধ্যে একটি বাড়ির গোটা পরিবার জলের তোড়ে ভেসে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এছাড়া সিমলায় হড়পা বানে ২০ জন ভেসে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের দেবভূমি কেদারনাথও। ইতিমধ্যে কেদারনাথে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু জলের তোড়ে ভেসে যাওয়ার কারণে কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। এমন পরিস্থিতিতে প্রায় ২০০ পুণ্যার্থী আটকে পড়ে রয়েছেন। তার মধ্যে বাঙালি ভক্তরাও থাকতে পারেন বলে অনুমান। ইতিমধ্যে কেদারনাথের মোট ১০০টি সড়কপথ বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টিতে। রাস্তাগুলিকে দ্রুত স্বাভাবিক করার কাজ চালাচ্ছে রাজ্য সরকার

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago