খবর লাইভ : ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক জয় ভারতের। এদিন ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় মনু ভাকের এবং সরবজ্যোত সিং-এর। এদিন দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে । ব্যক্তিগত বিভাগের পর মিক্সড ইভেন্টেও পদক জয় মনুর। এর সুবাদে প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয় ভারতের।এর পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন ভারতের দুই ক্রীড়াবিদ। মনু-সরবজ্যোতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আমাদের শুটারেরা আবার দেশকে গর্বিত করল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোত সিংকে। দু’জনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। ভারত তোমাদের নিয়ে আনন্দিত। মনু পর পর দু’টি পদক জিতল। খুব ভাল ধারাবাহিকতা দেখাল ও।”
অন্যদিকে মমতা বন্ধ্যোপাধ্যায় লেখেন, “অনেক অনেক শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোত সিংকে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য। বিশেষ অভিনন্দন মনুকে। যে কিনা ইতিহাস তৈরি করেছেন। আমি আশা করি ভারতীয় ক্রীড়াবিদরা এমনভাবেই সাফল্যে ধরা বজায় রাখুক।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…