খবর লাইভ : সোমবার রাতে ওয়ানাড়ের একাধিক জায়গায় ভয়ংকর ভূমিধসের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। মাটির নিচে চাপা পড়ে রয়েছেন আরও শতাধিক মানুষ। মর্মান্তিক ঘটনার কথা জানার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি মৃতের পরিবারকে অর্থ সাহায্য ঘোষণা করেছেন তিনি।দুর্ঘটনার কথা জানার পর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘ওয়ানাড়ে ভয়ংকর দুর্ঘটনার কথা শুনে আমি মর্মাহত। এই ভূমিধসে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। যেখানে যেখানে ধস নেমেছে সব জায়গায় উদ্ধারকাজ শুরু হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আমি কথা বলেছি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কেন্দ্রের তরফে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলের এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থসাহয্য করা হবে।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মেপ্পাদির কাছে মর্মান্তিক ভূমিধসের ঘটনায় আমি মর্মাহত। এই ঘটনায় যে সব পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন সেই শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা জানাই। প্রার্থনা করছি যারা এখনও আটকে রয়েছেন তাঁদের নিরাপদে উদ্ধার করা হবে।’
এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, ‘কেরালার ওয়ানাড়ে ভূমিধসের ঘটনায় আমি উদ্বিগ্ন। এনডিআরএফ যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু করেছে। দ্বিতীয় উদ্ধারকারী দলটি ইতিমধ্যেই রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…