শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ?

খবর লাইভ : গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। গতকাল লঙ্কানদের বিরুদ্ধে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৬২। কিন্তু বৃষ্টির কারণে তা কমে দাঁড়ায় আট ওভারে ৭৮ রান। মাত্র ৬.৩ ওভারে সেই রান তাড়া করে জিতে যায় ভারত। আর জয়ের কারণ হিসাবে বৃষ্টিকেই কৃতিত্ব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচ শেষে সূর্য বলেন, “ আমরা সিরিজ শুরুর আগেই ঠিক করে নিয়েছিলাম, কী ধরনের ক্রিকেট খেলব। যে লক্ষ্যই থাকুক না কেন, খেলার ধরন বদলাইনি। তবে এই উইকেটে ১৬২ রান তাড়া করা সহজ হত না। আকাশে মেঘ ছিল। ফলে বোলারেরা একটু সুবিধা পাচ্ছিল। কিন্তু লক্ষ্য কমে যাওয়ায় আমাদের সুবিধা হয়েছে। বৃষ্টি আমাদের সাহায্য করেছে। খেলা জিততে একটু ভাগ্যের সাহায্যও প্রয়োজন। সেটা আমরা পেয়েছি। ”

এদিকে চার ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবি বিষ্ণোই। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় বোলার। বিষ্ণোই বলেন, “এই ম্যাচে পিচ একটু আলাদা ছিল। বল ঘুরছিল। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বল করছিলাম। আমার উপর অধিনায়ক ভরসা দেখিয়েছে। শ্রীলঙ্কার রান আটকাতে শেষ দিকে উইকেট তুলতে হত। সেটা আমি করতে পেরেছি। আমি বরাবরই দায়িত্ব নিতে ভালবাসি। সূর্য ভাই যে আমার উপর ভরসা করেছে তার জন্য ওকে ধন্যবাদ।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago