খবর লাইভ : সকলে জানতো আজ থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু করা হবে। তবে শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি কোনো টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ানস স্টুডিয়োতে শুটিং করতে এসে মেকআপ ভ্যানেই বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং। জানা গিয়েছে, শনিবার বিকেল ৪ টে নাগাদ স্টুডিও পাড়ায় জমায়েত হবে টেকনিশিয়ানরাও।
অন্যদিকে, রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালকরা। এদিন সকাল সকালই টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অরিন্দম শীলের মতো পরিচালকরা। রাহুলের ছবির শুটিংয়ে টেকনিশিয়ানদের না আসায়, রীতিমতো গর্জে উঠেছেন তাঁরা। ফেডারেশনের এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়ে একজোট হয়েছে টলি পরিচালকরা। সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানালেন, ‘দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা।
এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান।’ পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ‘ডিরেক্টর্স গিল্ডই প্রথমে নিষেধাজ্ঞা এনেছিল। তারপর শুক্রবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে ডিরেক্টর্স গিল্ডই তথ্য দিয়ে জানান, রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তাই নিষেধাজ্ঞা তোলা হয়। ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনের অংশ। শনিবার অভিনেতারা, পরিচালকরা এলেও, টেকনিশিয়ানরা আসেনি। বৃহত্তর ফেডারেশন বলছে, তাঁরা কাজ করবে না। এটা কেন?’
পরিচালক রাহুল জানালেন, ‘অনেক কষ্ট করে সিনেমা বানাচ্ছি। শান্তিপূর্ণভাবে সেই কাজটা করতে চাই। এর পর আমার সিনিয়াররা যা বলবেন তাই করব।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…