এই বছরে ভারতেই হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্র সংঘের

খবর লাইভ : মাঝেমধ্যে বৃষ্টি হলেও গরমের হাত থেকে পাকাপাকিভাবে মুক্তি মিলছে না। চলতি বছরের গরম ইতিমধ্যে বহু বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। পাশাপাশি আশানুরূপ বৃষ্টির ও দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনল রাষ্ট্রসংঘ। একটি রিপোর্টে তারা দাবি করেছে, গরমের কারণে ভারতেই শুধুমাত্র হিটস্ট্রোকের সংখ্যা ৪০ হাজার ছুঁয়েছে! মৃত্যুও হয়েছে অনেকের।

রাষ্ট্রসংঘের ‘কল টু অ্যাকশন অন এক্সট্রিম হিট’ রিপোর্ট বলছে, ৩০ জুন পর্যন্ত ভারতে মাত্রাতিরিক্ত গরম ছিল। এই সময়ের মধ্যে দেশে অন্তত ৪০ হাজারটি হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ! তবে রাষ্ট্র সংঘের রিপোর্টে আরও জানানো হয়েছে, এমন অবস্থা শুধু ভারতেই নয় বিশ্বের বহু দেশে অতিরিক্ত গরমের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে।

রিপোর্টে এও দাবি করা হয়েছে, বিগত ১০০ দিনেই আমেরিকা, জাপান, ভারত, সৌদি আরবের মতো দেশে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। বহু দেশে ভয়ঙ্কর গরমের কারণে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। পাশাপাশি বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাধিক শ্রমিকের মৃত্যুতে। এই সমীক্ষা করেছে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি, বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আরও একাধিক দফতর। গরম ঠিক কতখানি ক্ষতি করেছে তা জানতেই এই সমীক্ষা চলে। আর সেখানেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago