বিরাট-রোহিতদের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আমন্ত্রণ শোয়েব মালিকের

খবর লাইভ : আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে সূত্রের খবর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না , তা ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বদলে বিসিসিআই শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বলে সূত্রের খবর। আর এরই মধ্যে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার আমন্ত্রণ জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শোয়েব মালিক বলেন, “ ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্যাই থাক না কেন, সেটা আলাদা বিষয়। সেই সমস্যার সমাধান আলাদা ভাবে হবে। খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই। গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান গিয়েছিল। এবার ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই পাকিস্তানে খেলেনি। ওদের বড় অভিজ্ঞতা হতে পারে। আমরা খুব ভাল মানুষ। আমরা অতিথিদের সম্মান করি। আমি ভারতীয় দলকে আবেদন করছি। আশা করছি ওরা পাকিস্তানে খেলতে আসবে।”

দীর্ঘ বছর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি বিরাট কোহলি-রোহিত শর্মারা। হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলে ভারতীয় দল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। নিরপেক্ষ কোনও দেশে প্রতিযোগিতা আয়োজনের আবেদন করেছে তারা। যদিও পাকিস্তান এবার প্রথম থেকেই নিজেদের দাবিতে অনড়। তারা সে দেশেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। ভারতে ২০২৩ একদিনের বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago