পঞ্জাবের পঠানকোটে সন্দেহভাজন সাত জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় জারি চূড়ান্ত সতর্কতা

খবর লাইভ : পঞ্জাবের পঠানকোটে সন্দেহভাজন সাত জঙ্গি অনুপ্রবেশ করেছে। গোয়েন্দা সূত্রে এই খবর মিলতেই জম্মু জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। নিরাপত্তা সুনিশ্চিত করতে বন্ধ করে দেওয়া হল সেনা স্কুলগুলিও। শনিবার পর্যন্ত সেনা স্কুলগুলি বন্ধ লথাকবে বলে জানানো হয়েছে। সেনা ঘাঁটিগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি, দেশের প্রতিরক্ষার সঙ্গে জড়িত জায়গাগুলিরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পাঠানকোটের ফাংটোলি গ্রামে সন্দেহভাজন কয়েক জন জঙ্গিকে দেখা গিয়েছে বলে দাবি করেন এক মহিলা। তার পরই ওই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। সীমা দেবী নামে এক গ্রামবাসী দাবি করেন, কাছেরই জঙ্গল থেকে কয়েক জন তার বাড়িতে এসে জল খেতে চায়। তাদের মধ্যে এক জন তাকে জিজ্ঞাসা করে, তিনি বাড়িতে একা থাকেন কি না। জল খেয়েই আবার তারা জঙ্গলের দিকে চলে যায়। সন্দেহ হওয়ায় সীমা দেবী স্থানীয় থানায় বিষয়টি জানান। সীমা দেবীর বাড়ির কাছেই বেশ কয়েক জনের জুতোর ছাপও মিলেছে বলে জানিয়েছে পুলিশ। সেই পায়ের ছাপ ধরেই জঙ্গিদের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। সেনা এবং পুলিশের যৌথবাহিনী জঙ্গিদের খোঁজ চালাচ্ছে। এক জঙ্গির ছবিও প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই পঠানকোটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাচক্রে, ২০১৬ সালে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। আবারও সেই পঠানকোটে জঙ্গিদের অনুপ্রবেশের খবর মেলায় আতঙ্ক বাড়ছে। পাঠানকোটে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে আসতেই জম্মুতেও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago