খবর লাইভ: বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। কোথাও তাঁকে নিয়ে লেখালেখি তো কোথাও আবার তাঁর জীবন যাপন নিয়ে চর্চা। ২০২৩ সালে অভূতপূর্ব কামব্যাক করার পর থেকেই বিনোদনের জগতের মসনদে একটাই নাম। একের পর এক পুরস্কার নিজের নামে করার পর এবার স্বর্ণমুদ্রাতেও বাদশার মুখ! প্যারিসে অনন্য সম্মান পেলেন শাহরুখ খান।
আগেকার দিনে পুরনো মুদ্রায় দেখা যেত রাজা-বাদশা-সম্রাটদের মুখ। এবার বলিউড বাদশাকে দেখা যাবে সোনার কয়েনে। প্যারিসের গ্রেভিন ম তরফ থেকে বিশেষ সম্মান প্রদান করা হল কিং খানকে। তাদের মিউজিয়ামে এবার থেকে শোভা পাবে শাহরুখের স্বর্ণমুদ্রা! ‘পাঠান’ খানের কেরিয়ারের সেরা বছর ছিল ২০২৩। প্রায় সাড়ে তিন বছরের বিরতিতে সবাই যখন ভেবেই নিয়েছিলেন যে কিং তাঁর রাজ্যপাট গুটিয়েছেন, ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে। একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন প্রায় আড়াই হাজার কোটি। তিন তিনটে ছবিই বক্স অফিসে ছক্কা হাঁকাল। নয়া অবতারে হাজির শাহরুখে মুগ্ধ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামর ভারতীয়। বিদেশেও সমানভাবে সম্মানিত অভিনেতা। প্যারিসে সোনার কয়েনে শাহরুখের ছবি ফুটিয়ে তুলে যেন সেই বার্তাই দিল মিউজিয়াম কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত ফ্যানেরা, আপ্লুত কিং খান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…