প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল

খবর লাইভ : নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজেরা। প্যারিস অলিম্পিক্সে প্রথম সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন।২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধন হলেও কিছু প্রতিযোগিতা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। দীপিকা ৬৫৮ স্কোর করেন।

এই বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চিন। ১৯৯৬ পয়েন্ট স্কোর করে তারা। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। তারা স্কোর করে ১৯৮৬। অর্থাৎ, মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে শেষ করতে হয় ভারতকে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ পয়েন্ট কম স্কোর করে ভারত। র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক্স রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া।

মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ দীপিকা, অঙ্কিতারা জিতলে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সামনে পড়বে তারা। তিন নম্বরে শেষ করতে পারলে সেমিফাইনালে চিনের বিরুদ্ধে খেলতে হত ভারতকে। দলগত বিভাগে ভাল করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভাল ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা। ৬৬৬ পয়েন্ট স্কোর করে ১১তম স্থানে শেষ করেছেন অঙ্কিতা। ভজন রয়েছেন ২২তম স্থানে। তিনি ৬৫৯ পয়েন্ট স্কোর করেছেন। ৬৫৮ পয়েন্ট স্কোর করে ২৩তম স্থানে রয়েছেন দীপিকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago