গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রক্তারক্তি কাণ্ড, ছাত্রীর গলা কেটে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন ছাত্রের

খবর লাইভ : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রক্তারক্তি কাণ্ড! ছাত্রীর গলা কেটে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন এক প্রাক্তন ছাত্র। দু’জনকেই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে কীভাবে অস্ত্র নিয়ে ঢুকল পড়ুয়ারা সেই নিয়েই উঠছে প্রশ্ন।জানা গিয়েছে, জখম যুবতীর নাম তনুশ্রী চক্রবর্তী। তিনি অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। সম্প্রতি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন তিনি। এ দিন বিজ্ঞান বিভাগের সামনেই তার গলা কাটের অভিযোগ ওঠে ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া অলোক মণ্ডলের বিরুদ্ধে। কার্যত ছুটে এসে তনুশ্রীর গলায় ওই প্রাক্তন ছাত্র ছুরি চালিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, মেয়েটির গলা কাটার পর নিজের গলাও কেটে ফেলেন তিনি।

দুজনকেই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ওই যুবক ও যুবতীর মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল কি না, কেনই বা এমন ভয়াবহ ঘটনা তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, আমাদের পরীক্ষা চলছিল। সেই সময় এই ঘটনা ঘটেছে। ছেলেটিকে চিনি না আমরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড বলেন, পড়ুয়াদের থেকে শুনেছি একটি ছাত্র একটি ছাত্রীকে আক্রমণ করেছিল ছুরি নিয়ে। আমাদের প্রথম চেষ্টা দুজনকেই বাঁচানো। তারপর সবটা খতিয়ে দেখা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago