খবর লাইভ : এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত খেলল ভারতের মেয়েরা।এশিয়া কাপের সেমিতে পৌঁছল দুরন্ত মেয়েরা ৷ নেপালকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ৷ মঙ্গলবার গ্রুপ এ -র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ শাফালি ভর্মা ব্যাট হাতে নেপালি বোলারদের কার্যত দুরমুশ করলেন ৷ এদিন ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে ভারত ৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে নেপালি ব্যাটিং লাইন আপ ৷ ৮২ রানে ম্যাচ জিতে যান ভারতের মেয়েরা ৷এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে ভারতের দুই মেয়ে শাফালি ভর্মা এবং দয়ালান হেমলতা ৷ শাফালি এদিন মাত্র ৪৮ বলে ৮১ রান করেন তিনি ৷ তার এদিনের স্কোর সাজানো ১২ টি চার ও ১ টি ছক্কা দিয়ে ৷ এদিকে তাঁর প্রথম উইকেটে যথেষ্ট সঙ্গত দেন হেমলতা ৷ তিনি ৪২ বলে ৪৭ রান করেন ৷ তিনি পাঁচটি চার এবং ১ টি ছয় মারেন ৷ সঞ্জীবন সঞ্জনা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ ১০, ২৮, ৬ রান করেন ৷
এদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নেপালের মহিলা ক্রিকেট দল ৷ দলের ৮ রানে প্রথম উইকেট খোয়ানো শুরু হয় আর সেই ধারাই চলতে থাকে ৷ ২০ ওভারে ১০০ রানেও পৌঁছতে পারল না টিম নেপাল ৷ ৯ উইকেটে ৯৬ রানে থমকে যায় নেপাল ৷ ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে ৷ এছাড়াও অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ২ টি করে উইকেট নেন ৷ ১ উইকেট নেন রেণুকা সিং ৷ এদিকে টিম ইন্ডিয়া গ্রুপ এ পর্বের সব ম্যাচে জিতে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল ৷ অন্যদিকে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল যারা সেমিফাইনালের টিকিট পেল তারা হল পাকিস্তান ৷ এর ফলে যদি ভারত ও পাকিস্তান দুই মহিলা দলই নিজেদের এশিয়া কাপ সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে ফের একবার হতে পারে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…