চাকরিতে ঢুকলেই সরাসরি প্রথম মাসের বেতন পৌঁছে যাবে প্রভিডেন্ট ফান্ডে, ঘোষণা বাজেটে

খবর লাইভ : কর্মসংস্থানকে চাঙ্গা করতে বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের। প্রথম বার চাকরিতে ঢুকছেন যাঁরা, তাঁরা বিশেষ সুযোগ-সুবিধা পাবেন বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানালেন, ইপিএফও-তে প্রথম বার যাঁদের নাম নথিভুক্ত হবে, তাঁদের একমাসের বেতন দেওয়া হবে। তিনটি ইনস্টলমেন্টে প্রভিডেন্ট ফান্ড মারফত এই টাকা দেবে সরকার। অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে যে সব সংস্থা, ইপিএফও ভর্তুকি বাবদ মাসিক ৩ হাজার টাকা ভর্তুকি পাবেন তাঁরা, দু’বছরের জন্য।

প্রথম প্রকল্পে, সরাসরি একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে। ইপিএফও-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে বেতন হতে হবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে অনলাইন ফাইনান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবেন।

দ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের ইপিএফও-র টাকা, প্রথম চার বছরের জন্য সরকারই দেবে। এতে ৩০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন।

তৃতীয় প্রকল্পে, প্রতি অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম দু’বছর ইপিএফও বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে তাদের। এক্ষেত্রে ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে নবনিযুক্ত কর্মীদের। এতে ৫০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। কিন্তু নিয়োগের ১২ মাসের মধ্যে যদি চাকরি ছেড়ে দেন ওই কর্মী, সেক্ষেত্রে সরকারকে টাকা ফেরত দিতে হবে ওই সংস্থাকে।মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। তিনি জানান, কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত দক্ষতা বৃদ্ধিতে বেশ কিছু প্রকল্প আনা হচ্ছে। প্রথমবার ইপিএফও-র আওতায় আসবেন যাঁরা, তাঁরা এই সুবিধা পাবেন।

উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান প্রসঙ্গে নির্মলা জানান, প্রথমবার চাকরিতে যোগ দেবেন যাঁরা, ইপিএফও-তে তাঁদের নাম ওঠার পর, তাঁদের ইনসেন্টিভ দেবে কেন্দ্র। এক্ষেত্রে ওই কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগে প্রথম চার বছরের ইপিএফও-র টাকা কেন্দ্রই জমা দিয়ে দেবে। প্রত্যেক অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে দু’বছরের জন্য নিয়োগকারী সংস্থার ভাগের ইপিএফও-র টাকা সরকার ফিরিয়ে দেবে।

কর্মক্ষেত্রে মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করতে, দেশে মহিলাদের জন্য ওয়র্কিং হস্টেল তৈরির ঘোষণাও করেন নির্মলা। পাশাপাশি, প্রথম সারির সংস্থাগুলিতে ছেলেমেয়েরা যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পান, তার জন্য একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে সঙ্গে ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়া হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্মসংস্থান বড় ইস্যুতে পরিণত হয়েছিল। তাই ভাবনা-চিন্তা করেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। বেসরকারি ক্ষেত্রেও সরকার অনুদান দেবে বলে জানিয়েছেন নির্মলা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago