কেরলে আতঙ্ক বাড়ছে নিপা ভাইরাস নিয়ে, মৃত এক কিশোর

খবর লাইভ : ফের নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কেরলে। রবিবার ১৪ বছরের এক কিশোর নিপা ভাইরাস সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর খবর জানিয়েছেন। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে মালাপ্পুরম জেলার বাসিন্দা ওই কিশোরের মৃত্যু হয়।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, কিশোরের শারীরিক অবস্থার অবনতি হতেই তার নমুনা সংগ্রহ করে পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। গতকাল সেই রিপোর্ট পজিটিভ আসে। নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রিপোর্ট আসার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কিশোরের। সমস্ত প্রোটোকল মেনে কিশোরের মৃতদেহ দাহ করা হবে।

মন্ত্রী বীণা জর্জ আরও জানিয়েছেন, রাজ্যে বর্তমানে চারজন নিপা ভাইরাসে আক্রান্ত। তাঁদের মাঞ্জেরি মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। আক্রান্তদের কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলে বর্তমানে নিপা ভাইরাসের এপিসেন্টার পান্দিক্কড়। এপিসেন্টার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জুড়েই উচ্চ সতর্কতা জারি রয়েছে। পাখি, পশুদের খাওয়া ফল খেতে নিষেধ করা হয়েছে। বাজার থেকে কেনা ফল ভালভাবে পরিষ্কার করে, তবেই খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago