হোয়াটস অ্যাপেই বিদেশি ভাষায় চ্যাট করার সুযোগ!

খবর লাইভ : যত দিন যাচ্ছে ততই হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই মেটা তার এই জনপ্রিয় অ্যাপের নয়া ফিচার নিয়ে একের পর এক পরীক্ষা করে চলেছে। এবার নতুন ধামাকা অ্যাপের ‘অনুবাদ ফিচার’। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে বিদেশি ভাষায় কথোপকথনে গুগলের সাহায্য নিতে হতো। এবার সেই বৈশিষ্ট্য এই মেসেজিং অ্যাপেই মিলবে। সূত্রের খবর ডব্লিউএবেটা ইনফো ওয়েবসাইটে অনুবাদ বৈশিষ্ট্য নিয়ে কাজ চলছে। স্বয়ংক্রিয় অনুবাদের ফিচার কেউ ব্যবহার করতে চান কিনা সেই সিদ্ধান্ত ইউজাররা নিজেরাই নিতে পারবেন। এর সাহায্যে যেকোনও অজানা বিদেশি ভাষার ব্যবহারকারীদের সঙ্গে চ্যাট করার সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।

মেটার সূত্রে খবর, ব্যবহারকারীদের আরও উন্নত মানের অভিজ্ঞতা প্রদান করতে এই বৈশিষ্ট্যটি যুক্ত করার চেষ্টা চলছে। যদিও এই সংক্রান্ত কোনও বিস্তারিত আপডেট এখনও মেলেনি। বর্তমানে অ্যাপ ব্যবহারকারীরা যখন একটি অন্য ভাষার মেসেজ পান তখন তা বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এটি অনুবাদ করার জন্য, আপনি প্রথমে এটি সিলেবিফাই করেন এবং তারপরে অনুবাদ করেন। কিন্তু নতুন ফিচারে এইসব ঝামেলা থাকছে না। আপনি স্বয়ংক্রিয় অনুবাদ বৈশিষ্ট্য বেছে নিতে পারেন, যা নিজে থেকেই সমস্ত আগত বার্তা অনুবাদ করে। প্রয়োজনে অ্যাপের ভাষা প্যাক ডাউনলোড করে নেবেন। এই ফিচারে চ্যাট বাবলের ভিতরে অনুবাদ বার্তা দেখা যাবে। এখনো পর্যন্ত যা খবর তাতে নতুন ফিচারে হিন্দি, ইংরেজি, আরবি, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান ভাষার নাম রয়েছে। ভবিষ্যতের আপডেটে আরও ভাষা অন্তর্ভুক্ত করা হবে। যদিও কবে থেকে এই সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago