খবর লাইভ : বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি কলকাতা হাই কোর্টের। মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে হাই কোর্টের তরফে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই মিছিল এবং অবস্থান করতে হবে। ওইদিন দুপুর আড়াইটে থেকে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিছিল করা যাবে। ওই মিছিলে নেতা-কর্মী এবং সমর্থকদের নিয়ে মোট এক হাজার জন জমায়েত হতে পারবেন। ওই মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে কর্মসূচির নির্দেশ কলকাতা হাই কোর্টের।
বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে দিনকয়েক ধরে সুর চড়িয়েছে বিজেপি। তাদের দাবি, একতরফা সিইএসসি গ্রাহকদের থেকে বেশি টাকা নিচ্ছে। তার প্রতিবাদে ২২ জুলাই ভিক্টোরিয়া হাউজ অভিযান এবং অবস্থানের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। কিন্তু পুলিশ প্রথমে অনুমতি দেয়নি। সে কারণে হাই কোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। সেই আবেদনের ভিত্তিতে ভিক্টোরিয়া হাউস অভিযানে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…