প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বাইডেন!

খবর লাইভ : শারীরিক অবস্থার অবনতি হলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আবারও বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘আমার শারীরিক অবস্থার যদি অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন- আপনার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে….তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’ বেশ কয়েকদিন ধরেই তার দল থেকেই দাবি উঠেছে, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে বাইডেনের সরে দাঁড়ানো উচিত। সেই দাবি তুলেছেন বারাক ওবামাও। এই আবহেই করোনা আক্রান্ত হন বাইডেন। সবমিলিয়ে যা পরিস্থিতি, প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন তিনি।

বয়সজনিত কারণে ডেমোক্রটিক পার্টির অনেকেই প্রকাশ্যে-অপ্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। অতি সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির সিনেটর এবং বাইডেনের বিশেষ আস্থাভাজন অ্যাডাম শ্চিফও তাকে ‘নির্বাচনের মশাল অন্যের হাতে তুলে দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।৮১ বছর বয়সি বাইডেন কি আগামী চার বছর আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম? নির্বাচনের অন্তত বছরখানেক মার্কিন মুলুকে ঘোরাফেরা করছে সেই প্রশ্ন। বিশেষত ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ডোনাল্ড ট্রাম্পের সামনে রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছিল ডেমোক্র্যাট নেতাকে। তার পর থেকেই ডেমোক্র্যাটদের একাংশ সোজাসুজি দাবি তোলেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে এবার সরে দাঁড়ানো উচিত বাইডেনের।

জানা গিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করছেন বাইডেন। ডেমোক্র্যাট সেনেট জানিয়েছেন, কোভিডের কারণে আপাতত আইসোলেশনে রয়েছেন বাইডেন। সেখানেই ভাবনাচিন্তা করছেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাইডেনের সরে দাঁড়ানো এখন শুধু সময়ের অপেক্ষা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago