খবর লাইভ : দিন কয়েক আগেই একেবারে অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন। প্রকাশ্য সমাবেশে তাঁকে লক্ষ্য করে চলেছিল গুলি। তবে ডান কান ছুঁয়ে সেই গুলি বেরিয়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রাম্পের সভার সামনে হাজির আরেক বন্দুকবাজ। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! সূত্রের খবর, রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের সামনে থেকে ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে খবর। ধৃতের কাছে একে-৪৭ বন্দুক ছিল বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। তাঁর কাছে দুটি ছুরি ছিল। সোমবার আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুনঃ ওমানে মাঝ সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয়-সহ ১৬, বাড়ছে উদ্বেগ
সূত্রের খবর, মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে, ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে আনুষ্ঠানিক রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হন। আর সেই কনভেনশনের অনুষ্ঠানস্থল থেকেই ২১ বছরের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এক গৃহহীন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দুই হাতে দুটি ছুরি নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এক ব্যক্তির দিকে ছুরি নিয়ে তেড়ে গিয়েছিল ওই ব্যক্তি। এরপরই নিরাপত্তার কথা ভেবেই পুলিশ গুলি চালাতেই মৃত্যু হয় ওই কৃষ্ণাঙ্গের। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম স্যামুয়েল সার্প (৪৩)।
তবে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট, ওই যুবকের পোশাক দেখেই নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হয়। ওই ব্যক্তি মুখে স্কি মাস্ক পরে ছিলেন। সঙ্গে একটি বড় ব্যাগ ছিল। এরপর ব্যাগ তল্লাশি করতে সেখান থেকে একে-৪৭ রাইফেল ও গুলি পাওয়া যায়। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মৃত স্যামুয়েলের হাতে দু’টি ছুরি রয়েছে। পুলিশের বারবার সতর্ক করা সত্ত্বেও সে ছুড়ি ফেলেনি। বরং অপর এক ব্যক্তির উপর হামলা করতে যায়। ফলে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তবে অপর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই, শনিবার পেনসিলভেনিয়ায় ২০ বছরের এক যুবক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্টেজ থেকে নামিয়ে আনা হয়। ম্যাথু ক্রুকস নামক ওই যুবকের মৃত্যু হয় পুলিশের গুলিতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…