ভিনিসিয়াসের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি, রিয়ালে যোগ দিয়ে বললেন এমবাপে

খবর লাইভ : রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এখন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের সঙ্গে যোগ দিয়েছেন এমবাপে। মঙ্গলবার এমবাপেকে সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। এমবাপে রিয়ালের খেলোয়াড় হিসেবে নিজের প্রথম সংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মাদ্রিদের ক্লাবটির স্কোয়াড থেকেও একজন তাকে এই ক্লাবে যোগদানের অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছেন।নিশ্চয়ই ভাবছেন কে? ভিনিসিয়াস জুনিয়র! ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে নিয়ে এমবাপে বলেছেন, ‘ভিনি আমাকে অনেক খুদে বার্তা পাঠিয়ে বলেছে,চলে আসো, আমরা আক্রমণভাগে একসঙ্গে খেলব। তবে রিয়াল মাদ্রিদ যে বিশ্বের সেরা ক্লাব, সেটি আমার খেলোয়াড়দের বলে দিতে হবে না। যদিও খেলোয়াড়েরা আমাকে চায়, এটা জেনে ভালো লেগেছে। এমবাপে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে গুঞ্জন উঠেছিল, দলটির আক্রমণভাগে তাহলে ফরাসি তারকাকে কোন পজিশনে খেলানো হবে? সাধারণত রিয়ালের বাঁ উইংয়ে খেলেন ভিনিসিয়াস এবং এই পজিশনে তিনি কয়েক মরসুম ধরেই দুর্দান্ত। ডান উইংয়ে রদ্রিগোকে রেখে তাদের পেছনে বেলিংহামকে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে এমবাপেও পিএসজির হয়ে গত মরসুমে ভিনিসিয়াসের পজিশেনই খেলেছেন। সে কারণেই প্রশ্নটি সামনে এসেছে।


এমবাপের কাছে জানতে চাওয়া হয়েছিল, রিয়ালে কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? ফরাসি তারকা বলেছেন, কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব। প্যারিসে আমি আক্রমণভাগে তিনটি পজিশনে খেলেছি, সেটা মোনাকো ও ফ্রান্সের হয়েও। গুরুত্বপূর্ণ ব্যাপার হল শারীরিকভাবে ফিট থাকা। পজিশনটা কোনও বিতর্কের বিষয় নয়, এটা একটি অংশ। আমি খেলতে চাই, কিন্তু কোথায় খেলব সেটি কোচের সিদ্ধান্ত। ভিনিসিয়াসের সঙ্গে খেলতে সমস্যা হবে না জানিয়ে এমবাপে বলেছেন, ভিনিসিয়াস অনন্য খেলোয়াড়। এমনকী, রদ্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে। ভিনিসিয়াসের সঙ্গে খেলতে কোনও সমস্যা হবে না। সে দুর্দান্ত একটি মরসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার। গত মরসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে ২৪ গোল করে দারুণ অবদান রাখেন ভিনিসিয়ুস। তার চেয়ে বেশি গোল করতে পারেননি রিয়ালের কোনও খেলোয়াড়। এমবাপে গতকাল আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেওয়ার পর তাঁকে একটু অন্য রকমভাবে বরণও করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এমবাপের রিয়ালে যোগ দেওয়ার একটি ছবি পোস্ট করা হয় ক্লাবটির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে। ভিনি পোস্টটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘১, ২, ৩…আলা মাদ্রিদ।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago