খবর লাইভ : উঠছে প্রশ্ন। এতদিন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এমবিএ কিংবা হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর চাকরির জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিতেন দেশের নানান প্রান্তের যুবক-যুবতীরা। এবার সম্ভবত সেই সংখ্যাটা অনেকটাই কমতে চলেছে। কারণ বেসরকারি চাকরির ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ বিল পাস করেছে কর্ণাটক সরকার।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হয়ে গিয়েছে। যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। তবে বেসরকারি ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এই বিল কার্যকর হয়েছে অর্থাৎ উচ্চপদস্থ কোনও পদের ক্ষেত্রে এই নিয়ম মানা হবে না। ফলে কর্ণাটকের দরজা ভিন রাজ্যের বাসিন্দাদের জন্য একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এ কথা বলাটা ঠিক হবে না। কিন্তু বহিরাগতদের চাকরির সুযোগ কিন্তু অনেকটাই কমতে চলেছে।
সিদ্দারামাইয়ার বক্তব্য, “কর্ণাটকের মানুষ অর্থাৎ কন্নড়ভাষীদের আর অন্য রাজ্যে চাকরির খোঁজে যেতে হবে না। নিজেদের রাজ্যেই তারা চাকরি করতে পারবেন। এই বিল কর্ণাটকের যুব সম্প্রদায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিল। এর ফলে উপকৃত হবেন অনেকে।” কর্ণাটক সরকার এই বিল পাস করার পর অন্যান্য রাজ্যেও কিন্তু ভূমিপুত্রদের সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
একদিকে যেমন এই বিল প্রশংসা কুড়োচ্ছে, সেরকমই আবার সমালোচনার শিকারও হচ্ছে বহু ক্ষেত্রে। ইনফোসিসের প্রাক্তন এগজিকিউটিভ মোহানদাস পাই সাফ বলেছেন, এই বিল অবিলম্বে বাতিল করা উচিত। এটা বৈষম্যমূলক, প্রাচীনপন্থী এবং সংবিধান বিরোধী একটি বিল। এখন আগামী দিনে কর্ণাটক সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রয়েছে সকলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…