খবর লাইভ : লোকসভা ভোট মিটতেই ফের বাংলার নারদ কেলেঙ্কারির তদন্ত নিয়ে তৎপরতা শুরু করল সিবিআই। ফের একবার নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৯ জুলাই বেঙ্গালুরুর অফিসে তাঁকে তলব করা হয়েছে।
লোকসভা ভোটের আগে গত ৪ এপ্রিল কলকাতার নিজ়াম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল ম্যাথুকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন নারদকর্তা। যদিও তখন সিবিআইকে জানিয়েছিলেন, পরবর্তী কালে তলব করলে হাজিরা দেবেন। তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। এরপর আবারও ম্যাথু স্যামুয়েলকে তলব করে নোটিশ পাঠায় সিবিআই। সেই নোটিশে বেঙ্গালুরুর অফিসে আগামী ২৯ জুলাই হাজির থাকতে হবে ম্যাথুকে। কিছু নথি এবং তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
এবারও তিনি হাজিরা দিতে পারবেন না বলে সিবিআইকে জানিয়েছেন নারদকর্তা। স্যামুয়েল জানান, আমেরিকার নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহ করতে বর্তমানে তিনি মার্কিন মুলুকে রয়েছেন। ২৯ জুলাই আমেরিকাতেই থাকবেন। তাই তাঁর পক্ষে বেঙ্গালুরুর অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে দেশে ফেরার পর যদি সিবিআই চায়, বেঙ্গালুরুতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…