খবর লাইভ : আদালতে এখনও ঝুলে রয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য ৷ তাঁদের চাকরি নিয়ে প্রবল অনিশ্চয়তার মধ্যেই টেটের ৪২ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মর্মে বিশেষ নির্দেশেও দেন বিচারপতি৷ তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগের প্যানেল আদালতে জমা দিতে হবে। আগামী ৩০ জুলাই ফের মামলাটি শুনবে আদালত।২০১৪ সালে নেওয়া টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ৪২ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মামলা করেন চাকরিপ্রার্থীদের একাংশ।
এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা জানতে চান, ‘‘ওই ৪২ হাজার নিয়োগের তালিকা কোথায়? কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন?’’ জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর তাঁর পর্যবেক্ষণ, ‘‘প্যানেল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন, তা প্যানেল থেকেই জানা সম্ভব।’’ এর পরেই বিচারপতি নির্দেশ দেন, ‘‘নিয়োগ যখন হয়েছে, প্যানেল তো থাকবেই। সেই প্যানেলই আদালত দেখতে চায়।’’ এখন দেখার আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি কী নির্দেশ দেন। তার আগে অবশ্য ২০১৪ সালের টেটের ৪২ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে পর্ষদকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…