রাজ্যসভায় নতুন আচরণ বিধি কার্যকর, বলা যাবে না বন্দে মাতরম-জয় হিন্দ-ধন্যবাদ

খবর লাইভ : লোকসভা নির্বাচনের পর তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে মোদি সরকার বা এনডিএ জোট। আর সরকারে এসেই রাজ্যসভায় নতুন আচরণ বিধি কার্যকর করেছে এনডিএ সরকার। তাতে বলা হয়েছে, রাজ্যসভায় ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ বা ‘ধন্যবাদ’ সহ কোন ধরনের স্লোগান দেওয়া চলবে না। আর এই নিয়েই বিরোধীদের পক্ষ থেকে উঠেছে নানা প্রশ্ন।

সেই প্রশ্নে বলা হয়েছে এই স্লোগানের তালিকায় কেন নেই ‘জয় শ্রীরাম’। বিরোধীরা আরো প্রশ্ন তুলেছেন সমালোচনা গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু সংসদের উচ্চকক্ষে সেই সমালোচনার অধিকার নিষিদ্ধ করছে সরকার। আর সরকারের এই সিদ্ধান্ত নিয়েই একাধিক বিতর্ক দানা বেঁধেছে দিল্লির রাজনীতির অলিন্দে।

বিরোধীদের বক্তব্য, কেন্দ্রের সরকার বিরোধী কন্ঠকে হত্যা করতে চাইছে তাই সংসদের উচ্চকক্ষের সমালোচনা নিষিদ্ধ করছে। সরকার বন্দেমাতরম বা জয় হিন্দ স্লোগানের না বললেও সংসদে বিজেপি সাংসদরা জয় শ্রীরাম ধ্বনি দেন। তাহলে তা নিষিদ্ধ করা হলো না কেন।

বিরোধীরা অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধি। মূলত তাঁর ভাষণে লাগাম পড়াতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই বিজ্ঞপ্তি জারি করার পেছনে সরকারের যে উদ্দেশ্যই থাকুক না কেন বিরোধীরা সরকার পক্ষের কঠোর সমালোচনা করতে পিছপা হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago