ওএমআর শিটের হার্ডডিস্কের খোঁজে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্মচারী এবং কর্তাদের জেরা করল সিবিআই

খবর লাইভ : ফের ওএমআর দুর্নীতির খোঁজে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিয়েছে সিবিআই।হাই কোর্টের অলআউট অভিযানের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে অভিযানে নামে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ের এস বসু রায় কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশিতে নামে সিবিআই। ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশও দিয়েছিলেন। সাত সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

এস বসু রায় অ্যান্ড কোম্পানির সাদার্ন অ্যাভিনিউয়ের অফিসে টানা চার দিন তল্লাশি অভিযানের পর এ বার সেখানকার কর্মচারী এবং কর্তাদের জেরা করা হল নিজাম প্যালেসে। ওই সংস্থার এক জন কর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এস বসু রায় সংস্থা থেকে ৩৫টির বেশি হার্ডডিস্ক এবং দু’টি সার্ভার বাজেয়াপ্ত করে সিবিআই। সেই সব হার্ডডিস্কে কী আছে, সার্ভারে আদৌ নষ্ট করা ওএমআরগুলি রয়েছে কি না,সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। ইতিমধ্যেই সংস্থার বেশ কয়েক জন কর্মচারীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সেই তালিকায় ছিলেন প্রাক্তন কর্মীরাও। এমনকি, এক জন কর্তাকেও ডাকা হয়েছিল। জানা গিয়েছে, সোমবার তাঁদের নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদ করা হয়।

যদিও সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্ডডিস্ক থেকে যদি কোনও তথ্য বা ফাইল মুছে ফেলা হয়, তবে তা উদ্ধার করা সম্ভব। তবে সেই হার্ডডিস্কের উপর রিরাইট করা হলে মুছে ফেলা তথ্য উদ্ধার করতে বেগ পেতে হয়। এর আগে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সংস্থারই এক জন কর্মী এবং এক জন কর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago